1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সম্পদ নয়, নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড লাগবে : ট্রাম্প - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

সম্পদ নয়, নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড লাগবে : ট্রাম্প

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৫ 0 বার সংবাদি দেখেছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজন। ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই আর্কটিক দ্বীপে বিশেষ দূত নিয়োগকে কেন্দ্র করে কোপেনহেগেনের সঙ্গে নতুন করে উত্তেজনার মধ্যেই তিনি এ মন্তব্য করেন।

বার্তাসংস্থা এএফপির খবরে বলা হয়, জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর থেকেই ট্রাম্প বারবার গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্বের কথা তুলে ধরছেন। তিনি এমনকি এ বিষয়ে শক্তি প্রয়োগের সম্ভাবনাও নাকচ করেননি।

রোববার ট্রাম্প লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ড বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। এতে ক্ষুব্ধ হয়ে ডেনমার্ক যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে।

সোমবার ফ্লোরিডার পাম বিচে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড আমাদের জাতীয় নিরাপত্তার জন্য দরকার, খনিজ সম্পদের জন্য নয়।

তিনি দাবি করেন, দ্বীপটির আশপাশের জলসীমায় রাশিয়া ও চীনের জাহাজের উপস্থিতি বেড়েছে।

ট্রাম্প আরও বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে তার প্রশাসন দৃঢ় অবস্থানে রয়েছে।

অন্যদিকে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতারা স্পষ্ট করে জানিয়ে আসছেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং দ্বীপটির ভবিষ্যৎ গ্রিনল্যান্ডের জনগণই নির্ধারণ করবে। এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, গ্রিনল্যান্ডের বেশির ভাগ মানুষ ডেনমার্ক থেকে স্বাধীনতা চাইলেও যুক্তরাষ্ট্রের অংশ হতে আগ্রহী নয়।

উল্লেখ্য, গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে এবং দ্বীপটি বিরল খনিজ সম্পদেও সমৃদ্ধ। ডেনমার্ক ইতোমধ্যে আর্কটিক অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদারে বড় অঙ্কের বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews