1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সরকার ভয়ে আছে: মান্না - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

সরকার ভয়ে আছে: মান্না

  • প্রকাশিত : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১৯৯ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // নাগরিক ঐক্যর আহ্ববায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার ভয়ে আছে, দেশে কখন কী হয়ে যায়। কারণ প্রথম আলোর রিপোর্টে এক জাকির হোসেনের বক্তব্য নিয়ে এত অস্থির হয়ে গেছে। তারা মনে করে জনগণ আজ তাদের সাথে নাই।

সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র মঞ্চ আয়োজিত ‘প্রথম আলোর সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদেআয়োজিত এক বিক্ষোভ সমাবেশে’ তিনি এই কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান সরকার মনে করে এই বছর নির্বাচনের বছর। সরকার টেনশনে আছে আগের মত দিনের ভোট রাতে করতে পারবে না। কারণ জনগণকে এবার বোকা বানিয়ে আর নির্বাচন করতে পারবে না। ফলে প্রতিনিয়ত তারা একটা আতংকের ভেতর আছে।

গণসংহতি আন্দোলনের সম্বনয়ক জুনায়েদ সাকি বলেন, বর্তমান সরকার রাষ্ট্র ব্যবস্থা বলতে বোঝে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে গুম করে হত্যা করা। গুম খুনের ভয় ভীতি দেখিয়ে রাষ্ট্র চালানোর পাঁয়তারা করছে এই সরকার।

জুনায়েদ সাকি বলেন, এই দেশের ৮০ ভাগ মানুষ মনে করে স্বাধীনতা মানে হলো ভাত, মাংসের স্বাধীনতা। প্রতিদিন মিথ্যা বলে উন্নয়নের কথা বলে মানুষকে বোঝানো যায় না। তাই এখন তারা বেছে নিয়েছে দমন পীড়নের মাধ্যম। তাই করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন। কারণ আপনারা জানেন গণমাধ্যম সত্য বলতে পারে না, তাই মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে। সামাজিক মাধ্যমে এই কথা বলা বন্ধের জন্য করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন।

অনুষ্ঠানে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক মাহমুদ স্বপন বলেন, এই দেশের ১৮ কোটি মানুষ লজ্জায় মুখ লুকাচ্ছে। কিন্তু সরকারের কোনো লজ্জ্বা নাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews