1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাকিবকে লম্বা সময়ের জন্য চান বাশার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

সাকিবকে লম্বা সময়ের জন্য চান বাশার

  • প্রকাশিত : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৬৭ 0 বার সংবাদি দেখেছে
ক্রীড়া প্রতিবেদক // সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে খেলতে চান এবং দেশের মাটি থেকেই ক্রিকেটকে বিদায় বলতে চান। বাংলাদেশের বিশ্বসেরা এ ক্রিকেটারের ব্যাপারে কী ভাবছেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার। গতকাল নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।

প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়ে প্রথম দল ঘোষণার সংবাদ সম্মেলনে বাশার জানান, তার সঙ্গে সাকিবের কথা হয়েছে। তিনি বলেন, ‘আমার সঙ্গে দু-একবার কথা হয়েছে (সাকিবের সঙ্গে)।’

সাকিবের সঙ্গে কী কথা হয়েছে তা জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমার মূল প্রশ্ন ছিল, সে প্রস্তুত কিনা, যেহেতু ও যেখানে আছে, ওখানে ক্রিকেট নিয়মিত হয় না। ট্রেনিংয়ের পর্যাপ্ত সুযোগ নেই। ফিটনেস ট্রেনিং করা যায়, কিন্তু ক্রিকেট খেলা রেগুলার হয় না। আমি আসলে ওর সঙ্গে এসব বিষয় নিয়ে বেশি কথা বলেছি।’

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাকিবের আর দেশে ফেরা হয়নি। তিনি ওই বছরের সেপ্টেম্বরে কানপুরে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন। তবে জাতীয় দলের বাইরে থাকলেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিয়মিত খেলছেন ৩৯ বছর বয়সী অলরাউন্ডার।

সাকিবকে দলে রাখা নিয়ে বোর্ড এবং নির্বাচকদের অবস্থানের কথা জানিয়ে বাশার বলেন, ‘সর্বসম্মতিক্রমে বোর্ড গ্রহণ করেছে, সাকিব আল হাসানের অ্যাভেইলঅ্যাবিলিটি, ফিটনেস এবং অ্যাকসেসিবিলিটির ওপর ভিত্তি করে এবং পাশাপাশি যেখানে খেলা হবে ভেন্যুতে, সেখানে যদি উপস্থিত থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা নির্বাচক কমিটি সাকিবকে পরবর্তীতে নির্বাচনের জন্য বিবেচনা করবে।’ তিনি আরও বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে আমরা অবশ্যই তাকে লম্বা সময়ের জন্যই চাই।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews