1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাবেক ৩ ক্রিকেটারকে কোচ হিসেবে নিয়োগ দিল বিসিবি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

সাবেক ৩ ক্রিকেটারকে কোচ হিসেবে নিয়োগ দিল বিসিবি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৯০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার রাজিন সালেহ, তুষার ইমরান ও তারেক আজিজকে বিসিবির কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদের মধ্যে রাজিন ও তুষার ব্যাটিং কোচ। আর পেস বোলিং কোচ হিসেবে কাজ করবেন তারেক।

বিসিবির সঙ্গে সাবেক অধিনায়ক রাজিনের সঙ্গে চুক্তি তিন মাসের। তার বেতন ধরা হয়েছে দিনপ্রতি সাড়ে সাত হাজার টাকা। ইতিমধ্যে তিনি রাজশাহীতে বিসিবি হাই পারফরম্যান্স বিভাগের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। দলের সঙ্গে এইচপি দলের আসন্ন অস্ট্রেলিয়া সফরেও যাবেন সাবেক এই ব্যাটার। রাজিনের সঙ্গে বিসিবি দীর্ঘমেয়াদি চুক্তিই করতে চেয়েছিল। কিন্তু ব্যক্তিগত কারণে তিনি লম্বা সময়ের জন্য চুক্তিতে যাননি ২৪টি টেস্ট ও ৪৩টি ওয়ানডে খেলা এই ব্যাটার।

এদিকে তুষার ইমরানকে দীর্ঘ মেয়াদে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পেস বোলিং কোচ হিসেবে চাকরি পেয়েছেন সাবেক পেসার তারেক। প্রতি মাসে ১ লাখ ৩০ হাজার টাকা বেতনে দুজনের সঙ্গেই ৩ বছরের চুক্তি করেছে বিসিবি। তারেক গত ২২ জুন থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে পেসারদের সঙ্গে কাজ করছেন। তিনি দেশের হয়ে ৩টি টেস্ট ও ১০টি ওয়ানডে খেলেছেন।

এ ছাড়া মাসে ৬০ হাজার টাকা বেতনে নাদিফ চৌধুরীকে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ৩৭ বছর বয়সী নাদিফ দেশের হয়ে ৩টি টি-টোয়েন্টি খেলেছেন, সবশেষ জাতীয় ক্রিকেট লিগেও ঢাকা বিভাগের হয়ে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। এবার তিনি পেশাদার ক্রিকেট ছেড়ে যোগ দিলেন বিসিবিতে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews