1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সিঙ্গাপুর জয় করে দেশে ফিরলেন মেয়েরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

সিঙ্গাপুর জয় করে দেশে ফিরলেন মেয়েরা

  • প্রকাশিত : সোমবার, ১ মে, ২০২৩
  • ২৮৬ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // দেশে ফিরেছেন এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের টিকিট কাটা কিশোরী ফুটবলাররা। আজ সোমবার ইউএস বাংলার একটি ফ্লাইটযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল সাড়ে ছয়টায় পৌঁছায় দলটি।

এ সময় বিমানবন্দরে মেয়েদের ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

 

এর আগে গতকাল রোববার এএফসি নারী চ্যাম্পিয়নশিপের ‘ডি’ গ্রুপে দ্বিতীয় ম্যাচে ম্যাচে মেয়েরা স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ সেরা হয়। আর আগের ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ।

পরবর্তী রাউন্ডে যেতে হলে বাংলাদেশকে সিঙ্গাপুরের বিপক্ষে জিততেই হতো। কারণ ড্র করলে স্বাগতিক সিঙ্গাপুর ও বাংলাদেশের পয়েন্ট সমান চার হয়ে যেতো। তখন গোল ব্যবধানে এগিয়ে থাকায় সিঙ্গাপুর পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পেত। তবে সিঙ্গাপুরকে সেই সুযোগ দেয়নি বাংলাদেশের মেয়েরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews