1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্পেনে দ্বিতীয় ক্লাবের মালিক হতে যাচ্ছেন মেসি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

স্পেনে দ্বিতীয় ক্লাবের মালিক হতে যাচ্ছেন মেসি

  • প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // স্পেনের দ্বিতীয় স্তরের ক্লাব এলদেন্সের দায়িত্ব নেওয়ার বিষয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির ফরোয়ার্ডে এই বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি সূত্র।

বর্তমানে এলদেন্সের মালিকানা রয়েছে কলম্বিয়ার বিনিয়োগকারী প্রতিষ্ঠান গ্রুপো টিএইচের হাতে। কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও তাদের মালিকানাধীন ক্লাব রয়েছে।

তবে চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষ হওয়ার পাশাপাশি স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনও নিতে হবে।

চুক্তি সম্পন্ন হলে স্পেনে বার্সেলোনা ও আর্জেন্টিনার কিংবদন্তি মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব হবে এলদেন্স। চলতি বছরের শুরুতে নিশ্চিত করা হয়েছিল, বার্সেলোনাভিত্তিক পঞ্চম স্তরের ক্লাব করনেইয়া কিনেছেন মেসি।

তবে এলদেন্সই হবে স্পেনে মেসির বিনিয়োগ করা প্রথম পেশাদার ক্লাব। করনেইয়া এখনো আধা-পেশাদার পর্যায়ের দল।

৩৯ বছর বয়সী মেসি উরুগুয়ের ক্লাব দেপোর্তিভো এলএসএমের সঙ্গেও আংশিকভাবে যুক্ত আছেন। সেখানে তার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজও অংশীদার।

তাৎক্ষণিকভাবে এলদেন্স ও করনেইয়ার মালিকানা নিয়ে বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়। কারণ স্পেনের ফুটবল কাঠামোয় দল দুটি তিন স্তরের ব্যবধানে রয়েছে।

তবে করনেইয়াকে ঘিরে মেসির ভবিষ্যৎ পরিকল্পনায় এর প্রভাব পড়ে কি না, সেটি দেখার বিষয়। মেসি যদি দুই দলেরই সংখ্যাগরিষ্ঠ মালিক হন, তাহলে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন একই স্তরে দুই দলকে খেলতে দেওয়ার অনুমতি নাও দিতে পারে।

১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেন্স তাদের ইতিহাসের বেশির ভাগ সময় স্পেনের শীর্ষ দুই স্তরের বাইরে কাটিয়েছে। ২০২৩ সালে ১৯৬৪ সালের পর প্রথমবারের মতো দ্বিতীয় স্তরে উঠে আসে তারা। ২০২৫ সালে অবনমিত হলেও চলতি গ্রীষ্মে আবারও দ্বিতীয় স্তরে ফিরে এসেছে দলটি।

চলতি মৌসুমে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি এলদেন্স। এর পরিপ্রেক্ষিতে চলতি সপ্তাহের শুরুতে কোচ ক্লদিও বারাগানকে বরখাস্ত করা হয়েছে। ফলে বর্তমানে কোচ ছাড়াই রয়েছে দলটি।

এলদেন্স নিজেদের ঘরের ম্যাচ খেলে এলদা শহরের নুয়েভো পেপিকো আমাত স্টেডিয়ামে। ছোট আকৃতির এই স্টেডিয়ামে একসঙ্গে ৫ হাজার ৭৭৬ জন দর্শক খেলা দেখতে পারেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews