1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৯ 0 বার সংবাদি দেখেছে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ। হামলার সময় মোটরসাইকেলে ব্যবহৃত ভুয়া নম্বর প্লেটটি একটি ম্যানহোলের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলায় ব্যবহৃত একটি হোন্ডা হর্নেট মোটরসাইকেল, একটি হেলমেট এবং ভুয়া নম্বর প্লেট রাজধানীর আগারগাঁওয়ের বনলতা আবাসিক এলাকা থেকে গত রোববার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)।

জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া শরীফ ওসমান বিন হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের উদ্দেশ্যে বিজয়নগর এলাকায় গেলে তিনি হামলার শিকার হন।

পুলিশের তথ্য অনুযায়ী, চলন্ত একটি রিকশায় থাকা অবস্থায় হাদিকে লক্ষ্য করে চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক আততায়ী গুলি করেন। গুলিটি হাদির মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটিটিসির একটি টিম সিসি ক্যামেরার ভিডিও বিশ্লেষণের মাধ্যমে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেট পরিবর্তনের বিষয়টি উদঘাটন করে। “গোপন সংবাদের ভিত্তিতে শেরে বাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁও বনলতা আবাসিক এলাকায় একটি বাড়ির নিচতলার পার্কিং থেকে মোটরসাইকেল ও হেলমেটটি উদ্ধার করা হয়। পরবর্তীতে ভুয়া নম্বর প্লেটটি পরিত্যক্ত অবস্থায় একটি ম্যানহোলের ভেতর থেকে উদ্ধার করা হয়,”—বিজ্ঞপ্তিতে বলা হয়।

এ ঘটনায় মোটরসাইকেলটির মালিক সন্দেহে আব্দুল হান্নান নামের এক ব্যক্তিকে র‌্যাব গ্রেপ্তার করেছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও হামলার সঙ্গে তার সরাসরি কোনো সম্পৃক্ততা পাওয়া গেছে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি।

পুলিশ জানায়, মোটরসাইকেলটির মালিকানা শনাক্তে নিবিড় তদন্ত করা হয়। তদন্তে জানা যায়, মোটরসাইকেলটির প্রথম মালিক ছিলেন আব্দুর রহমান। পরে এটি শহিদুল, রাসেল, মার্কেটপ্লেস, ওবায়দুল ইসলাম, আনারুল ও ওবায়দুলের হাত ঘুরে শুভ নামের এক ব্যক্তির কাছে বিক্রি হয়। মোট আটজনের হাতবদলের পর হামলার ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সহযোগী মো. কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি কেনা হয় বলে পুলিশের ভাষ্য।

উদ্ধার করা মোটরসাইকেল, হেলমেট এবং ভুয়া নম্বর প্লেটটি পরবর্তী আইনি কার্যক্রমের জন্য গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews