1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হেলিকপ্টারে নববধূ নিয়ে বাড়ি ফিরলেন ফ্রান্সপ্রবাসী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

হেলিকপ্টারে নববধূ নিয়ে বাড়ি ফিরলেন ফ্রান্সপ্রবাসী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২৭ 0 বার সংবাদি দেখেছে

বিয়ে জীবনের বিশেষ এক অধ্যায়। সেই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী আয়োজন করলেন ভোলার বোরহানউদ্দিনের এক ফ্রান্সপ্রবাসী যুবক। সড়কপথ নয়, ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে নববধূকে নিয়ে নিজ গ্রামে ফিরলেন তিনি। আকাশপথে নববধূর এমন আগমনে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন পরিবারের সদস্য ও স্বজনরা। খবর ছড়িয়ে পড়তেই হেলিকপ্টার দেখতে ভিড় করেন শত শত গ্রামবাসী।

ব্যতিক্রমী এই আয়োজন করেছেন বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকিরকান্দি গ্রামের সর্দার বাড়ির মো. শাহিন ফকির। তিনি ওই গ্রামের মো. সিরাজের ছেলে এবং দীর্ঘ সাত বছর ধরে ফ্রান্সে বসবাস করছেন।

সম্প্রতি ঢাকার চিটাগাং রোডের সাদ্দাম মার্কেটসংলগ্ন কর্নক টাওয়ারে পারিবারিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মারজিয়া মীমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাহিন। বিয়ের পর নববধূকে হেলিকপ্টারে করে নিজ বাড়িতে নিয়ে আসার শখ ছিল তার; একই ইচ্ছা ছিল মা-বাবারও।

অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো বুধবার (২৫ নভেম্বর)। বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারে নববধূকে নিয়ে টবগী ইউনিয়নে অবতরণ করেন শাহিন ফকির।

জানা গেছে, আগের দিন তাদের গ্রামে ফেরার পরিকল্পনা থাকলেও সরকারি সফরকে কেন্দ্র করে আকাশসীমায় বিধিনিষেধ থাকায় তা সম্ভব হয়নি। পরে বুধবার নির্ধারিত সময়ে বাস্তবে রূপ নেয় তাদের সেই স্বপ্নের আয়োজন।

নিজের অনুভূতি জানিয়ে শাহিন ফকির বলেন, ‘বিয়ে তো অনেকেই করেন, প্রত্যেকের আয়োজনও থাকে ভিন্ন ভিন্ন। আমি চেয়েছি সবার চেয়ে একটু ব্যতিক্রমভাবে জীবনের এই বিশেষ মুহূর্তটি উদ্‌যাপন করতে। সেই ভাবনা থেকেই হেলিকপ্টারে করে ঢাকা থেকে নববধূকে নিয়ে আসার আয়োজন করেছি।’

এদিকে হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকা থেকে ছুটে আসেন উৎসুক মানুষ। কেউ মোবাইল ফোনে ধারণ করেন নবদম্পতির আগমনের দৃশ্য, কেউ আবার সরাসরি দাঁড়িয়ে উপভোগ করেন ব্যতিক্রমী এই আয়োজন।

স্থানীয়দের ভাষ্য, গ্রামে সচরাচর হেলিকপ্টার অবতরণ করতে দেখা যায় না। তাই এমন ব্যতিক্রমী আয়োজন দেখতে তাদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উৎসাহ তৈরি হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews