1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৩ ঘণ্টায় আ. লীগের দেড় কোটি টাকার মনোনয়ন ফরম বিক্রি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

৩ ঘণ্টায় আ. লীগের দেড় কোটি টাকার মনোনয়ন ফরম বিক্রি

  • প্রকাশিত : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২১১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে গোপালগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন স্থানীয় নেতাকর্মীরা।

এর পর নোয়াখালী-৫ আসনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। আজ শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় উদ্বোধনের পর থেকে দুপুর ১টা পর্যন্ত ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয় থেকে তিন শতাধিক মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির বিভিন্ন নেতা।

এর আগে কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা। পরে দলীয় প্রধানের পক্ষে গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। এর পর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের জন্য উন্মুক্ত করা হয়।

দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন আসন থেকে ৩০১টি মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা। এদের মধ্যে চাঁদপুর-৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, মৌলভীবাজার-২ আসনে সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম চৌধুরী নাদেল, নরসিংদী-২ আসনে সাবেক কার্যনির্বাহী রিয়াজুল কবির কাওছার, নেত্রকোনা-৪ আসনে সাজ্জাদুল হাসান, সুনামগঞ্জ-৩ আসনে আজিজুল সামাদ ডন, নেত্রকোনা-২ আসনে আরিফ খান জয়, টাঙ্গাইল-৬ আহসান খান টুটুল, কিশোরগঞ্জ-৩ আসনে নাসিরুল ইসলাম খান আওলাদ, শরীয়তপুর-৩ আসেন বাহাদুপর বেপারী, শরীয়তপুর-১ আসনে আব্দুল আলীম বেপারী, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, কুমিল্লা-৭ আসনে ডা. প্রাণ গোপাল দত্ত, জয়পুরহাট সদর-১ আসনে অ্যাডভোকোট শামসুল আলম দুদু, জয়পুরহাট-২ আসনে গোলাম মাফুজ চৌধুরী ও পিরোজপুর-১ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম প্রমুখ।

শনিবার দুপুর ১টা পর্যন্ত ঢাকা বিভাগে ৮১টি, চট্টগ্রাম বিভাগে ৫১, সিলেট বিভাগে ১৭, ময়মনসিংহ বিভাগে ২৬, বরিশাল বিভাগে ১৭ খুলনা বিভাগে ৩৯, রংপর বিভাগে ২৬ ও রাজশাহী বিভাগে ৪৪টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। আজ থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হবে। এদিকে প্রতিটি মনোনয়ন ফরম ৫০ হাজার টাকায় বিক্রি করছে ক্ষমতাসীন দলটি। সেই হিসাবে দুপুর ১টা পর্যন্ত ৩০১টি ফরম থেকে দেড় কোটি টাকা আয় হয়েছে দলটির।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews