প্রথমে মদিনায় পৌঁছে তাঁরা মসজিদে নববিতে নামাজ পড়েন এবং রওজা শরিফ জিয়ারত করেন।
এরপর মক্কায় গিয়ে ওমরাহ পালন করেন। দীর্ঘ এ ভ্রমণের জন্য আগে থেকেই তাঁরা প্রয়োজনীয় সব জিনিসপত্র, খাবার ও কাগজপত্র সংগ্রহ করেন। ভ্রমণকালের আকর্ষণীয় মুহূর্তগুলো তারা ইনস্টাগ্রামের নিজ অ্যাকাউন্টে লাইভ শেয়ার করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের ভ্রমণের একটি ভিডিও ভাইরাল হয়। তাতে তাঁদেরকে ইহরামের কাপড় পরে মোটরসাইকেলে করে মক্কায় যেতে দেখা যায়। ৫০ দিনে ছয়টি দেশ পাড়ি দেওয়ার সময় স্থানীয়রা তাঁদেরকে শুভেচ্ছা জানান এবং প্রয়োজনীয় সহযোগিতা করেন।
সূত্র : গালফ নিউজ









Leave a Reply