1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
অটোরিকশা উল্টে ২ পুলিশ নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

অটোরিকশা উল্টে ২ পুলিশ নিহত

  • প্রকাশিত : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২৪৩ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // ফরিদপুরের ভাঙ্গায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুই পুলিশ সদস্য হলেন, ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল ও কনস্টেবল নাসির হোসেন। এছাড়া আহতরা হলেন, কনস্টেবল জাকির হোসেন, ইব্রাহীম হোসেন ও মিথোয়াইচিং মারমা। আহত অটোরিকশাচালকের নাম তাৎক্ষণিক জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সর্ভিস সূত্র জানায়, বার্ষিক ফায়ারিং অনুশীলনে অংশ নেওয়ার জন্য শুক্রবার ভোরে ভাঙ্গা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ফরিদপুর মধুখালী রওয়ানা হন পাঁচজন পুলিশ সদস্য। পুখুরিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন।

বাবলা কবির নামের একজন জানান, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। হঠৎ বিকট শব্দে পুখুরিয়া বাসস্ট্যান্ডে দ্রুতগতির পুলিশ বহনকারী অটোরিকশাটি উল্টে যায়। এ সময় কয়েকজন পুলিশ সদস্য ভেতরে আটকে পড়ে। সিএনজিটি সড়কে ছিটকে পড়ে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আনাম সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে দুজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঘটনার পর পুলিশ সদস্যদের সঙ্গে থাকা সরকারি অস্ত্র উদ্ধার করা হয়েছে। একটি চায়না রাইফেলের কাঠের অংশ ভেঙে গেছে। তবে কারও কাছে গুলি ছিল না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews