
নিজস্ব প্রতিবেদক।।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা শাখার সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতা সিরাজুল ইসলাম রাজা দীর্ঘদিন অসুস্থতাজনিত কারণে আজ ১৮ নভেম্বর ২০২৬, বুধবার সকাল ৫টা ৫ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সভাপতি যুব নেতা মাওলানা মুহাম্মাদ আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক যুব নেতা এইচ এম আল আমিন।
এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, সিরাজুল ইসলাম রাজার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। একজন সম্মানিত অভিভাবকের মৃত্যুতে তাঁর পরিবার-পরিজন ও স্বজনদের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। বিশেষ করে মুলাদী উপজেলা শাখার সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকী ও তাঁর পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর কাছে ধৈর্য ও শক্তি কামনা করছি।
নেতৃদ্বয় মহান আল্লাহ তাআলার দরবারে মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে তাঁর ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার তাওফিক দানের জন্য বিশেষ দোয়া করেন।