1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
অটোরিকশা বন্ধের আদেশ স্থগিত চেয়ে আবেদন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বিদ্যুৎ সংযোগ ছাড়াই বরিশাল নভোথিয়েটারের ১৩ কোটি টাকা বিল তুলে নিল ঠিকাদার বরিশালসহ রাতের মধ্যে দেশের আট অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড বরিশালে মহিলা মাদ্রাসার আবাসিক কক্ষ থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার বসতঘরের খাটের নিচ থেকে জেলেদের খাদ্য সহায়তার ৩৪ বস্তা চাল উদ্ধার পটুয়াখালী-ভোলাসহ ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু নিজের স্বার্থে দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করিম নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার  টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা হামলা-মামলা করে ক্ষমতায় থাকা যায় না : মোমিন মেহেদী

অটোরিকশা বন্ধের আদেশ স্থগিত চেয়ে আবেদন

  • প্রকাশিত : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২০৯ 0 বার সংবাদি দেখেছে
রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা বন্ধে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

সোমবার (২৫ নভেম্বর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা গেছে। চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

আবেদন করার বিষয়টি ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে ঢাকা মহানগর এলাকায় সড়ক দুর্ঘটনা কমাতে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে রুল জারি করেছেন আদালত।

গত ১৯ নভেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকার পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী ও ব্যারিস্টার তাহসিনা তাসনিম সিদ্দিকী।

এর আগে বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সেক্রেটারি মো. মমিন আলী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকসা চলাচল বন্ধ চাওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews