1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশালে তিন বিচারককে জেলা আইনজীবী সমিতির বিদায় সংবর্ধনা বরিশালে সিজারিয়ান অপারেশনে প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে স্বজনদের অভিযোগ পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার ঝালকাঠিতে ব্যবসায়ীকে মারধর ও দোকানে হামলা চালিয়ে ১ লাখ ৫৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ, ‘কেউ বুঝলো না’ ফিরলেন নতুন আবহে উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত রাজাপুরে যাত্রা শুরু করলো ‘ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট’ হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম ভারত থেকে আবার গম কিনছে বাংলাদেশ

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৫২ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক ।।

পুলিশের পাঁচ কর্মকর্তা ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন:

*সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান
*এন এস আই পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন
*চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান
*র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) ফারুক আহমেদ
*ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক

এদের মধ্যে প্রথম দুইজন বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের, এবং বাকি তিনজন ১৭তম ব্যাচের কর্মকর্তা।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী গ্রেড-২ প্রদান করা হয়েছে। এই পদোন্নতি যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে পুলিশের দুই অতিরিক্ত আইজিপিকে গ্রেড-১ পদমর্যাদা দেওয়া হয়েছে। তারা হলেন— হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন। এর মধ্যে দেলোয়ার হোসেন মিঞা বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের এবং আওলাদ হোসেন ১৫তম ব্যাচের কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews