1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
অনশনে না গিয়ে শিক্ষার্থীদের আলোচনার আহ্বান কুয়েট প্রশাসনের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

অনশনে না গিয়ে শিক্ষার্থীদের আলোচনার আহ্বান কুয়েট প্রশাসনের

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৮৭ 0 বার সংবাদি দেখেছে
43

আমরণ অনশনে না গিয়ে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ ইলিয়াস আকতার।

সোমবার (২১ এপ্রিল) দুপুর পৌনে একটায় ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন তিনি।

অধ্যাপক ড. আব্দুল্লাহ ইলিয়াস বলেন, আজ বিকেল ৩টা থেকে শিক্ষার্থীদের অনশন করার কর্মসূচি রয়েছে। আমরা তাদেরকে বুঝিয়েছি, আশা করি তারা সিদ্ধান্ত পরিবর্তন করবে। শিক্ষার্থীরা অল্প কয়েকজন আমাদের সঙ্গে বসেছিল, কিন্তু তারা বাকি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, ৩৭ জন শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিত করার জন্য প্রশাসনের সঙ্গে কথা বলবো বলে তাদেরকে আশ্বস্ত করেছি। ছাত্রদের ভয় পাওয়ার কিছু নেই। নির্দোষ কেউ শাস্তি পাবে না। হলে খাবারের সমস্যা আছে। খাবারের ব্যবস্থা করার কথা বলেছি। নির্দিষ্ট কোনো এজেন্ডা নিয়ে ছাত্রদের সঙ্গে আলোচনা হয়নি। তবে আলোচনা হয়েছে শিক্ষার সার্বিক পরিবেশ স্বাভাবিক করার জন্য।

তিনি উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে আদালতে যে মামলা হয়েছে সে ব্যাপারে শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। মামলার বাদীর সঙ্গে আলোচনা করে মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। মামলার বিষয়ে কুয়েট প্রশাসনের কোনো ইন্ধন নেই বলেও তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews