1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মাদক ও কিশোর গ্যাং দমনে বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের সাঁড়াশি অভিযান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মাদক ও কিশোর গ্যাং দমনে বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের সাঁড়াশি অভিযান

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩৩ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধি:

বরিশাল নগরীতে মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা থেকে এয়ারপোর্ট থানাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট জোন) পবিত্র কুমার হালদারের নেতৃত্বে এয়ারপোর্ট থানার বিশেষ আভিযানিক দল অভিযানে অংশ নেয়।

অভিযানের অংশ হিসেবে কাশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজ, কাশিপুর ট্রাকস্ট্যান্ড ও কাশিপুর হাতেম মিরার দিঘীরপাড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি ও অভিযান পরিচালনা করা হয়। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্য, চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

বিএমপি মিডিয়া সেল জানায়, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে বরিশাল মহানগরীজুড়ে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews