1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
অন্তঃসত্ত্বা নারীকে তিন দিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

অন্তঃসত্ত্বা নারীকে তিন দিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণ

  • প্রকাশিত : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৫০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নরসিংদীর মাধবদীতে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে তিন দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী মাধবদী থানায় লিখিত অভিযোগ করেছেন।

শনিবার (৮ মার্চ) বিকেলে মাধবদী থানা পুলিশ অভিযোগের পরিপ্রেক্ষিতে ইকবাল নামে একজনকে আটক করেছে। জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি থেকে ২১ তারিখ পর্যন্ত পাঁচদোনার একটি ভবনে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ।

পরে নরসিংদীর পাঁচদোনায় অভিযান চালিয়ে ইকবাল নামে একজনকে আটক করা হয়। ইকবাল পাঁচদোনা ইউনিয়নের আসমান্দীচর এলাকার বাসিন্দা।নরসিংদী মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, শনিবার দুপুরে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেন ওই গৃহবধূ। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইকবাল নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা ও আইনিপ্রক্রিয়া চলমান আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews