1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
অন্য নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্বামী, স্ত্রীর আত্মহত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

অন্য নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্বামী, স্ত্রীর আত্মহত্যা

  • প্রকাশিত : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নেত্রকোনার দুর্গাপুরে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রী তাসলিমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামীসহ চারজনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি মামলা হলে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পুলিশ।শনিবার বিকালে অভিযুক্ত স্বামী মো. সুলতান মিয়াকে (২৬) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তাসলিমা।

মামলা সূত্রে জানা গেছে, আট বছর আগে পৌর শহরের দশাল ঠাকুরবাড়ি কান্দা এলাকার সুলতান মিয়ার সঙ্গে বিয়ে হয় তাসলিমার। তাদের সংসারে দুই সন্তান আছে। সব কিছুই ভালোভাবে চলছিল। কিন্তু তিন বছর আগে একই এলাকার ঝুমা আক্তার নামে এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন সুলতান।

এ ঘটনায় স্ত্রী তাসলিমা স্বামীকে ফেরানোর চেষ্টা করলে তাসলিমাকে মারপিটসহ বিভিন্নভাবে নির্যাতন করত সুলতান। ঘটনার দিন গত বুধবার দুপুরে তার স্বামী ও ঝুমা আক্তারকে আপত্তিকর অবস্থায় দেখেন তাসলিমা। ওই ঘটনা কেন্দ্র করে ওইদিন তার স্বামী তাকে বেদম মারধর করে।

এরই পরিপ্রেক্ষিতে তাসলিমা নিজ ঘরে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পর দিন বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন মারা যান তাসলিমা। এ ঘটনায় শনিবার দুপুরে নিহত তাসলিমার বড়ভাই হারুন মিয়া বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা করলে শনিবার বিকালে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পুলিশ। দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, আত্মহত্যার প্ররোচণার অভিযোগে নিহতের ভাই থানায় একটি মামলা করেন। মামলায় অভিযুক্ত প্রধান আসামি স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews