1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৩৯২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৩৯২

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ 0 বার সংবাদি দেখেছে
113

নিজস্ব প্রতিবেদক // অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৯২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ জন সক্রিয় নেতাকর্মী এবং ৩৭৭ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় ব্যক্তি রয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে পুলিশের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

এছাড়া সন্দেহভাজন যানবাহন তল্লাশি ও জননিরাপত্তার স্বার্থে বুধবার রাজধানীর প্রবেশ ও বহির্গমন ১১টি স্থানে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় বিভিন্ন ধরনের ৭৬৯টি যানবাহন তল্লাশি করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ডিএমপির চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews