1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৫৯ 0 বার সংবাদি দেখেছে
49

নাটোরে নিজ বাসা থেকে ভাস্কর বাগচি (৪৮) নামে এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে শহরের লালবাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভাস্কর নাটোর জজ কোর্টের আইনজীবী ও আইকর উপদেষ্টা ছিলেন। পাশাপাশি জেলা হিন্দু মহাজোটের সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি। জানা যায়, শনিবার (৪ অক্টোবর) রাত ৮টার লালবাজারের নিজ বাসার সিড়ির নিচে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় স্বজনরা। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার এমন মৃত্যুকে রহস্যজনক বলে মনে করছেন সহকর্মী ও স্থানীয়রা।

নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ মাহবুর রহমান বলেন, এটি আইনি বিষয়। তাই বিস্তারিত কিছু বলতে পারছি না। নাটোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করছি, এটা আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সেইসঙ্গে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews