1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আওয়ামী দোসরদের হামলায় বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

আওয়ামী দোসরদের হামলায় বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৫২ 0 বার সংবাদি দেখেছে
42

স্টাফ রিপোর্টার // বরিশাল জেলার কোতোয়াল থানাধীন ২৬ নং ওয়ার্ডে হরিনা ফুরিয়ে যায় দলীয় কোনদলকে কেন্দ্র করে বিএনপি’র দুই কর্মীকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর রক্তাক্ত যখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (৮ নভেম্বর) বিকেল আনুমানিক ৫ টায় নতুনহাট বাজারে এই হামলার ঘটনা ঘটে।আহতদের নাম মো: সজিবুর রেজা সুজন(যুগ্ন আহবায়ক ২৬ নং ওয়ার্ড মহানগর ছাত্রদ) ও মো: বাচ্চু ফরাজী(সাবেক সভাপতি শ্রমিক দল ও ২৬ নং ওয়ার্ড সদস্য মহানগর শ্রমিক দল) তারা উভয়ই হলেন ২৬ নং ওয়ার্ডের বাসিন্দা।আহত সজিবুর রেজার সুজন ও বাচ্চু ফরাজীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সুজন জানান ঘটনার দিন সকালে ফেন্সি রিপনের ইন্দ্রনে আওয়ামী লীগের কর্মীরা নেতাকর্মীদের মুক্তির দাবিতে পোস্টার ও ফেস্টুন লাগায় এ নিয়ে কথা বলতে গেলে উভয়ের ভিতর বাক-বিতন্ডা হয় পরে তারা ঘটনাস্থল থেকে চলে যায়। বিকেলে তারা আসরের নামাজের উদ্দেশ্যে মসজিদের রওনা দিলে পূর্ব পুরিকল্পিতভাবে পথ রোধ করে সালাম মোল্লা, শফিক মোল্লা, রিয়াজ হাওলাদার ও ফেন্সি রিপন (সদস্য সচিব ২৬ নং ওয়ার্ড যুবদল) সহ ১৫/২০ জন মিলে হত্যার উদ্দেশ্যে দা, হকিস্টিক ও লাঠি সেটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর রক্তাক্ত যখম করে।তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews