1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না: উপদেষ্টা মাহফুজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না: উপদেষ্টা মাহফুজ

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৮০ 0 বার সংবাদি দেখেছে
1
আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, তারা ফেরত এলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে।

শনিবার (২৫ জানুয়ারি) চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় তিনি এসব কথা বলেন। নিজ জেলা লক্ষ্মীপুরের রামগঞ্জে যাওয়ার পথে চাঁদপুরে হাজিগঞ্জ বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে উপদেষ্টা মাহফুজ আলমকে শুভেচ্ছা জানানো হয়।

নির্বাচন নিয়ে মাহফুজ আলম বলেছেন, ফ্যাসিবাদী হাসিনা সরকার যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে সেগুলো সংস্কার করে নির্বাচন দেয়া হবে। ন্যূনতম সংস্কার না করে নির্বাচন দিলে জনগণ তাদের অধিকার পাবে না।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবেন তারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবেন। কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই এই দেশে দেয়া হবে না।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বিগত খুনি হাসিনা সরকারের বিচার নিশ্চিত করাই এই সরকারের প্রধান লক্ষ্য। বিগত ১৬ বছরের খুন, গুম ও ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত এই সরকারের লক্ষ্য পূর্ণ হবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews