1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আওয়ামী লীগের মিছিল: কঠোর হতে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

আওয়ামী লীগের মিছিল: কঠোর হতে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১০১ 0 বার সংবাদি দেখেছে
42

নিজস্ব প্রতিবেদক // আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের হঠাৎ মিছিল ও কার্যক্রমের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশনার কথা জানান।

তিনি বলেন, “আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও গোপন তৎপরতার বিরুদ্ধে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। দুই-এক মিনিটের ফ্ল্যাশ মিছিল করেও কেউ যেন পালিয়ে যেতে না পারে—সেজন্য যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে।”

উপদেষ্টা আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের দিকে ফিরছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, “যদি কোথাও পুলিশ নিষ্ক্রিয় থাকে বা গাফিলতি করে, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি জানান, ইতোমধ্যে কিছু অভিযুক্তকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি নজরদারিতে রাখা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews