1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আগামীকাল থেকে পেট্রোল পাম্পে তেল সরবরাহ বন্ধ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরের শুক্তাগড়ে চেয়ারম্যান পদে বিএনপি নেতার দোয়া প্রার্থী,ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ গাজীপুর থেকে এসে কাজিরহাটে স্বামীর বাড়িতে মর্যাদা পেতে স্ত্রীর অনশন পালন। মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া। ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বরিশাল কোতোয়ালি পুলিশের অভিযানে  ৪০ দিনে ৫ শতাধিক গ্রেফতার  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা সৌদির নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করল হুথিরা আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ

আগামীকাল থেকে পেট্রোল পাম্পে তেল সরবরাহ বন্ধ

  • প্রকাশিত : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৬ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // দাবি বাস্তবায়ন না হওয়ায় রোববার থেকে পেট্রোল পাম্পে তেল সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি।

এর আগে এক সংবাদ সম্মেলনে ৩ সেপ্টেম্বর থেকে জ্বালানি তেল পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছিল সমিতি। এরপর জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে মালিক সমিতি মিটিং হলেও সন্তোষজনক সমাধান পাওয়া যায়নি। ফলে ঘোষণা বাস্তবায়নের পথেই হাঁটছে মালিক সমিতি।

শনিবার সমিতির মুখপাত্র গণমাধ্যমকে বলেন, আমাদের সঙ্গে গত ২৯ আগস্ট প্রতিমন্ত্রীর সঙ্গে মিটিং হয়েছে। মিটিংয়ে দাবি বাস্তবায়নে এক মাস সময় চাওয়া হয়েছে। তবে এর আগে বহুবার এমন সময় চাওয়া হয়েছিল। তাই আমরা এবার আর মানছি না। ঘোষণা অনুযায়ী রোববার থেকে পেট্রোল পাম্পে তেল সরবরাহ বন্ধ রাখা হবে। আমাদের দাবিসমূহ বাস্তবায়ন করে গেজেট আকারে প্রকাশ না করা পর্যন্ত আন্দোলন চলবে।

মালিক সমিতির তিন দফা দাবি হলো-

১. জ্বালানি তেল বিক্রয় কমিশন ৭.৫০ শতাংশ নির্ধারণ করা।

২. পেট্রোল পাম্পের ব্যবসায়ীরা যে কমিশন এজেন্ট, তা গেজেট আকারে প্রকাশ করা।

৩. (ক) ট্যাংকলরি ভাড়ার ওপর ভ্যাট সংযুক্ত নয়, এ বিষয়ে সু-স্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে।

(খ) ২৫ বছরের ঊর্ধ্বে ট্যাংকলরির ইকোনমিক লাইফের জন্য পৃথকভাবে সু-স্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews