1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আগুন ধরার পর উল্টে গেল কাঠের নৌকা, কঙ্গোতে নিহত অন্তত ১৪৮ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

আগুন ধরার পর উল্টে গেল কাঠের নৌকা, কঙ্গোতে নিহত অন্তত ১৪৮

  • প্রকাশিত : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৯৬ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক ।।

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকায় আগুন লাগার পর সেটি উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ১৪৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

মঙ্গলবার দেশটির উত্তরপশ্চিমের কঙ্গো নদীতে উল্টে যাওয়ার সময় নৌকাটিতে নারী-শিশুসহ প্রায় ৫০০ আরোহী ছিল বলে একাধিক গণমাধ্যমের প্রতিবেদনের বলা হয়েছে।

দুর্ঘটনার পর মৃতের সংখ্যা ৫০ হবে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল।

কঙ্গোতে প্রায়ই নৌকা দুর্ঘটনার খবর পাওয়া যায়। দেশটিতে নদী সংশ্লিষ্ট গ্রামগুলোতে যাতায়াতে এখনো পুরনো, কাঠের নৌযানই বেশি ব্যবহৃত হয়; সেসব নৌযানে প্রায়ই ধারণক্ষমতার বেশি যাত্রীও ওঠে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত সপ্তাহের নৌকা দুর্ঘটনায় এখনও কয়েকশ নিখোঁজ, শুক্রবার বলেছেন কঙ্গোর একাধিক কর্মকর্তা।

এইচবি কঙ্গোলো নামের ওই নৌকাটি মাতানকুমু বন্দর ছেড়ে বোলোম্বা অঞ্চলের দিকে যাওয়ার সময় এমবানদাকা শহরের কাছে তাতে আগুন ধরে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews