1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আগৈলঝাড়ায় বিএনপির ৪৭ প্রতিষ্ঠাবার্ষিকীতে অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

আগৈলঝাড়ায় বিএনপির ৪৭ প্রতিষ্ঠাবার্ষিকীতে অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ 0 বার সংবাদি দেখেছে
56

গৌরনদী প্রতিনিধি // বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ৬ই সেপ্টেম্বর রোজ শনিবার বিকেলে আগৈলঝাড়া উপজেলা সদরের বিএইচপি একাডেমির মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বরিশাল জেলা উত্তর শাখার সদস্য সচিব ভিপি সেলিম সরদারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। এ সময় তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্মী তৈরি করে আর আওয়ামী লীগ গডফাদার তৈরি করে। তিনি তার বক্তব্যে আরো বলেন যেসব সিনিয়র নেতারা দলকে আলাদা করার সাথে জড়িত তাদের চিহ্নিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি থেকে চিরদিনের জন্য বহিষ্কার করতে হবে। পাশাপাশি তিনি আরো বলেনহিন্দু মুসলিম ভাই ভাই গৌরনদী ও আগৈলঝাড়ায় কোন বিভক্তি নাই। আয়োজিত আলোচনা সভায় অনান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন আগৈলঝাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল রহমান শিপন, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের যুগ্ন আহবায়ক আছিয়া আক্তার মুক্তা, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য ক্যাপ্টেন আলহাজ আশ্রাফুল আলম বিপুল সহ অনান্যরা। আয়োজিত আলোচনা সভায় উপজেলা প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীদের নেতৃত্বে পৃথক পৃথক মিছিল আয়োজিত আলোচনা সভা স্থানে এসে মিলিত হয়ে সভাস্থলকে প্রানবন্দ করে তুলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews