1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আজকে নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

আজকে নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৭ 0 বার সংবাদি দেখেছে
96

নিজস্ব প্রতিবেদক // ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিনটিকে ‘মুক্তির দিন’ বলে বর্ণনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট দিয়ে তিনি বলেন, খুব ভালো লাগল। এটা আমার জীবনে মহানন্দের দিন। এবং বাংলাদেশের সবার মনে এটা মহানন্দের দিন। মুক্তির দিন।

ভোটের পরিবেশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারাদিনব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব।

নির্বাচন ও গণভোটকে ‘নতুন সূচনার প্রক্রিয়া’ হিসেবে তুলে ধরেন মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, এর মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হল এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সে অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম।

গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম সেটাও খুব গুরুত্বপূর্ণ কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি।

দিনটিকে নিজের জীবনের ‘বিশেষ দিন’ হিসেবে বর্ণনা করে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সেটাই হল আমাদের আজকের এই প্রক্রিয়া। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews