1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আজারবাইজানে ইরানের ড্রোন হামলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

আজারবাইজানে ইরানের ড্রোন হামলা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৭৫ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // আজারবাইজানে ইরানের ড্রোন হামলায় অন্তত দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলার ঘটনায় নাখচিভান স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি বিমানবন্দর ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি স্কুলের কাছেও ড্রোন বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আজারবাইজান সরকার।

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘দেশটিতে ইরানের ড্রোন হামলায় অন্তত দুজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।’

মন্ত্রণালয় সূত্রে আরও জানানো হয়, ‘একটি ড্রোন নাখচিভান স্বায়ত্তশাসিত অঞ্চলের বিমানবন্দর ভবনে আঘাত হানে। অন্য একটি ড্রোন শাকারাবাদ গ্রামের একটি স্কুল ভবনের কাছে আছড়ে পড়ে।’

ড্রোন হামলায় বিমানবন্দরের একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষ আহত হওয়ায় এ ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে আজারবাইজান সরকার। ঘটনার পর দেশটিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

আজারবাইজান কর্তৃপক্ষ জানিয়েছে, বৈঠকে ইরানের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানানো হবে এবং একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্রও হস্তান্তর করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews