1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আজ মধ্যরাত থেকে হজ ফ্লাইট শুরু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

আজ মধ্যরাত থেকে হজ ফ্লাইট শুরু

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৯২ 0 বার সংবাদি দেখেছে
54
নিজস্ব প্রতিবেদক // চলতি বছরের হজের জন্য প্রথম ফ্লাইট আজ সোমবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে। হজরত শাহজালাল বিমানবন্দর থেকে রাত ২টা ১৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট ছাড়বে। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে ধর্ম মন্ত্রণালয়।

ঢাকা থেকে সব হজযাত্রীর সৌদি আরব অংশের ইমিগ্রেশন হবে শাহজালাল বিমানবন্দরে। এরই মধ্যে ৮৭ হাজার হজযাত্রীর ৭৯ ভাগেরই ভিসা হয়েছে। এবার হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত। 

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম হজ। এই ফরজ ইবাদত পালনে প্রতিবছর বিশ্বের প্রায় ২৫ লাখ মুসলিম সমবেত হন সৌদি আরবে।

এ বছর বাংলাদেশ থেকে হজে যাবেন ৮৭ হাজার ১০০ যাত্রী। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন। বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০। আজ সোমবার সন্ধ্যায় উদ্বোধন হবে হজ ফ্লাইটের। এরই মধ্যে আশকোনায় ক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা।

বিমানবন্দরের এডিসি আরিফুল ইসলাম, হজযাত্রীদের বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হবে আশকোনা হজ ক্যাম্পে। হজরত শাহজালাল বিমানবন্দরে হবে সৌদি অংশের। নিরাপত্তায় সার্বক্ষণিক দুই শতাধিক পুলিশের পাশাপাশি থাকবে গোয়েন্দা নজরদারি।

হজ এজেন্সি এসোসিয়েশনের বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান, বিমান বাংলাদেশসহ তিনটি এয়ারলাইন্সের ২৩২টি ফ্লাইটে এ বছর হজযাত্রী পরিবহন করবে। এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি যাত্রীর ভিসা হয়েছে। এখন পর্যন্ত কোনো জটিলতা তৈরি হয়নি।

চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ৪ বা ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews