1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আট দফা দাবিতে গৌরনদীতে স্বাস্থ্য কর্মকর্তাকে অবরুদ্ধ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আট দফা দাবিতে গৌরনদীতে স্বাস্থ্য কর্মকর্তাকে অবরুদ্ধ

  • প্রকাশিত : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫০ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // হাসপাতাল থেকে দালাল সিন্ডিকেট দূরকরণ, সেবার মান বৃদ্ধিসহ আট দফা দাবিতে জেলার উত্তর জনপদের গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা কেন্দ্র গৌরনদী উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মনিরুজ্জামানকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে ছাত্র নেতারা। রবিবার সকাল সাড়ে দশটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদসহ ছাত্র নেতারা তাকে হাসপাতালের নিজ কক্ষে আট দফা দাবী আদায়ের লক্ষ্যে ঘন্টাব্যাপী অবরুদ্ধ করে রাখেন। এসময় ছাত্র নেতারা হাসপাতাল প্রধান ডা. মনিরুজ্জামানের অপসারনের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। খবরপেয়ে থানা পুলিশ ও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছে দাবি আদায়ের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন। গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা জানান, গত সাত মাস পূর্বে হাসপাতালের বেশ কিছু ক্ষেত্রে সংস্কারের জন্য হাসপাতাল প্রধান ডা. মনিরুজ্জামানের কাছে আট দফা দাবি পেশ করা হয়। কিন্তু অদ্যবর্ধি সেকোন দাবি বাস্তবায়ন করেননি। সেই দাবি নিয়েই পূনরায় তার কাছে ছাত্র সমাজের নেতৃবৃন্দরা আসেন। অতিদ্রুত দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় ছাত্র নেতৃবৃন্দ তাদের আন্দোলন স্থগিত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews