1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপণের অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে জলবায়ুর কষাঘাত, বিপন্ন উপকূলের জীবন প্ল্যান বহির্ভূত গভীর নলকূপ বসানোর চেষ্টা, মালামাল জব্দ বরিশাল জেলা আইনজীবী সমিতিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া দৌলতখানে স্ত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার, হাসপাতালে ভিকটিমের পাশে পুলিশ সুপার বোরহানউদ্দিনে শিশু ইসমাইল হত্যা মামলায় যুবক গ্রেপ্তার পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার কুয়াকাটায় ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে টাকা হাতানোর চেষ্টা, যুবকের এক মাসের কারাদণ্ড সুন্দরবনে জলবায়ুর কষাঘাত, বিপন্ন উপকূলের জীবন পার্বতীপুর রেলওয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ৬৬ বছরেও ইটের টুকরো পড়েনি যে সড়কে

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপণের অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৫১ 0 বার সংবাদি দেখেছে

বানারীপাড়া প্রতিনিধি // বরিশালের বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আমন ধানের চারা রোপণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্ধার গ্রামে। এ ঘটনায় মৃত জলিল বালীর ছেলে সাইদুর রহমান বালী (৬৩) বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি তার আপন চাচা হাবিবুর রহমান বালী (৬০), তার দুই ছেলে জামাল বালী (৪০) ও কামাল বালীকে (৩৫) অভিযুক্ত করেন। সাইদুর রহমান অভিযোগে উল্লেখ করেন, গত ২১ আগস্ট তার ভোগদখলীয় জমিতে জোরপূর্বক আমন ধানের চারা রোপণ করেন হাবিবুর রহমান বালী। অথচ ওই জমিতে কোনোরূপ কার্যক্রম না চালানোর বিষয়ে সম্প্রতি আদালত নিষেধাজ্ঞা জারি করেছিলেন। অভিযোগে বলা হয়, আদালতের ওই আদেশ অমান্য করেই জমিতে ধান রোপণ করেন তারা। অভিযোগকারী আরও জানান, এ সময় তিনি প্রতিবাদ করলে হুমকি ও অকথ্য ভাষায় গালাগাল করেন হাবিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা। স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান বালী ও তার ভাই মৃত তাসেন আলীর উত্তরাধিকারীদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিক মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া অনেক জমির মালিক হয়েও হাবিবুর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে নামে-বেনামে খাস জমি দখলের অভিযোগও রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews