1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আন্দোলনে আহতদের খোঁজ নিতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধান উপদেষ্টা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

আন্দোলনে আহতদের খোঁজ নিতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধান উপদেষ্টা

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৫ 0 বার সংবাদি দেখেছে
38

নিজস্ব প্রতিবেদক // ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গুরুতর আহত ব্যক্তিদের খোঁজ নিতে শনিবার (৭ সেপ্টেম্বর) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে গিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে আন্দোলনে গুরুতরভাবে আহত বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীসহ মোট ১১ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের পরিচালক কাজী দ্বীন মোহাম্মদ জানিয়েছেন, আহতের মধ্যে চারজনই মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের অবস্থার এখন উন্নতির দিকে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চারজনকেই দেখেছেন প্রধান উপদেষ্টা।

এ সময় ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক বদরুল আলমসহ হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এদিকে, শেখ হাসিনা সরকার উৎখাতের এক মাস পূর্তি উপলক্ষে এক লিখিত বক্তব্যের মাধ্যমে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, আন্দোলনের আহতদের উন্নত চিকিৎসা ও শহিদদের পরিবারের দেখাশোনার জন্য একটি ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে। এর প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে আছে। এছাড়া যারা দৃষ্টিশক্তি হারিয়েছে তাদের চোখের আলো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews