1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আবু সাঈদ নিহতের ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

আবু সাঈদ নিহতের ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১২১ 0 বার সংবাদি দেখেছে
33

নিজস্ব প্রতিবেদক // রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র। এরমধ্যে আমির হোসেন রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইনে এবং সুজন তাজহাট থানায় কর্মরত ছিলেন।

শনিবার (৩ আগস্ট) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবু সাঈদ নিহতের ঘটনায় প্রাথমিক তদন্তে ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। চৃড়ান্ত তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বরখাস্তের পর ওই দু’জনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, গত ১৬ জুলাই পুলিশ ও কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রাবার বুলেটের আঘাতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। তবে বিক্ষোভকারীদের ছোঁড়া ইট-পাটকেলের আঘাতে আবু সাঈদের মৃত্যু হয়েছে বলে পুলিশের এজাহারে উল্লেখ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews