1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আমদানির খবরে আলুর কেজি ২০ টাকা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আমদানির খবরে আলুর কেজি ২০ টাকা

  • প্রকাশিত : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৪ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // ভারত থেকে আমাদনি করা আলু দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দেশে পৌঁছেছে। এদিকে আমদানির খবরেই স্থানীয় পাইকারি বাজারে আলুর দাম কমে গেছে।

আগের দিনের তুলনায় কেজি প্রতি ৫ টাকা কমে বর্তমানে দেশি আলু বিক্রি হচ্ছে ২০ টাকা দরে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। আজ শনিবার দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারের আলু বিক্রেতা রায়হান কবির বলেন, ‘আজ শনিবার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু এসেছে। সেই খবরে মোকামে আলুর দাম কমে গেছে। আমরা বর্তমানে ২০ থেকে ২৮ টাকার মধ্যে আলু বিক্রি করছি।’

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, বন্দর দিয়ে ৩৫ হাজার টন আলু আমদানি করা হবে। ৫০ জন আমদানিকারকের মাধ্যমের আলু আমদানি করছে সরকার। আমদানি করা এসব আলু বাজারে ২০ থেকে ২৫ টাকায় বিক্রি করা হবে।

দেশে দাম বেড়ে গেলে বাজার নিয়ন্ত্রণে গত বছরের ৩০ অক্টোবর সরকার আলু আমদানির অনুমতি দেয়। আমদানির মেয়াদ ছিল গত ৩০ নভেম্বর পর্যন্ত। পরে ব্যবসায়ীদের আবেদনের ভিত্তিতে সময়সীমা আরও ১৫ দিন বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়। ১৫ ডিসেম্বর থেকে বন্দর দিয়ে আলু আমদানি বন্ধ রয়েছে। নতুন করে আমদানি শুরুর খবরে কর্মচাঞ্চল্য ফিরেছে বন্দরে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews