1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আমরা একটু চ্যালেঞ্জের মধ্যে আছি: অর্থ উপদেষ্টা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

আমরা একটু চ্যালেঞ্জের মধ্যে আছি: অর্থ উপদেষ্টা

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৫২ 0 বার সংবাদি দেখেছে
195
অনলাইন ডেস্ক // অন্তর্বর্তী সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আমরা একটু চ্যালেঞ্জের মধ্যে রয়েছি। আজকে একটু দেরি হয়েছে (অনুষ্ঠানে উপস্থিত হতে)। কারণ আছে, সকাল থেকে আমাকে অনেক রকম নানা…। শধু অর্থ মন্ত্রণালয় না, আরও কিছুতে জড়িত থাকতে হয়। ‘

আজ শুক্রবার রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড-২০২৫-এর জাতীয় পর্যায়ের মূল পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

অর্থ উপদেষ্টা বলেন, ‘অনেকেই আমাদের সমালোচনা করেন; অথর্ব বলেন। সমালোচনা করবেন, ঠিক আছে। তবে বাইরে এসব ভালো ইম্প্রেশন দেয় না। ইমেজ (ভাবমূর্তি) ক্ষুণ্ন হয়। তবে সবার ভালোর জন্য কাজ করছি। এখন বাংলাদেশের অনেক ভালো সুনাম আছে।’

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘অনেক ধরনের করছাড়ের কথা বলা হয়েছে। বাজেটের পরদিন এসব নিয়ে অনেক উত্তর দিতে হবে। তবে সাধারণ মানুষ বা সামাজিক পছন্দ ঠিক করাটা সহজ কাজ না। আর আইএমএফ (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) যা চেয়েছিল, তা এবার চাপিয়ে দিতে পারে নাই। আমরা একটা সমাধানে এসেছি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন, ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফ, পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews