1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আরও রোহিঙ্গা আসছে বাংলাদেশে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

আরও রোহিঙ্গা আসছে বাংলাদেশে

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১২০ 0 বার সংবাদি দেখেছে
40
আন্তর্জাতিক ডেস্ক // যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের রাখাইন থেকে প্রাণে বাঁচতে আরও রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসছে। রাখাইনে সরকারি বাহিনী ও বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান যুদ্ধে অনেক বেসামরিকের মতো বিপাকে পড়েছে আগে থেকে নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষও। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, শেষ উপায় হিসেবে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসছে বলে জানিয়েছে অলাভজনক সংস্থা ডক্টর উইদাউট বর্ডারস। তারা জানায়, কক্সবাজারে তাদের টিম পালিয়ে আসা অন্তত ৩৯ জন রোহিঙ্গাকে চিকিৎসা দিয়েছে। আহতদের বেশিরভাগই নারী ও শিশু।

এর আগে শনিবার মিয়ানমার সীমান্তে ড্রোন হামলায় অন্তত ২০০ রোহিঙ্গা মারা যায় বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। নিহতদের মধ্যে গর্ভবতী নারী ও তার ২ বছরের মেয়েও রয়েছে বলে জানা গেছে। ড্রোন হামলার শিকার হয়ে বাংলাদেশ সীমান্ত থেকে মিয়ানমারে ফিরে যাচ্ছেন রোহিঙ্গারা। নিপীড়নের শিকার হয়ে তারা বাংলাদেশে পালিয়ে আসতে চেয়েছিলেন। তবে ড্রোন হামলায় তারা আবার নিজেদের বাড়িতে ফিরে যান।

২০১৭ সালে মিয়ানমারে নিরাপত্তা চৌকিতে হামলার পর বছরের পর বছর চলে আসা রোহিঙ্গা নিপীড়ন জোরাল করে দেশটির সামরিক বাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা। তারা বাংলাদেশের একাধিক শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews