1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আরও ৭ থানার ওসিকে বদলি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

আরও ৭ থানার ওসিকে বদলি

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // রংপুর জেলা পুলিশের সাতটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়াটার্সের অতিরিক্ত ডিআইজি শাহাজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রংপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদকে রংপুর রেঞ্জ (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) ঠাকুরগাওঁয়ে, তারাগঞ্জ থানার ওসি ছিদ্দিকুল ইসলাম ও বদরগঞ্জ থানার ওসি আবু হাসান কবির এবং গঙ্গাচড়া থানার ওসি মাসুমুর রহমানকে সিআইডিতে, পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকারকে এপিবিএনে, মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদকে এন্টি টেররিজম ইউনিট, পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলামকে পিবিআইয়ে বদলি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে সারাদেশে প্রশাসনের বিভিন্ন বিভাগে বদলি শুরু হয়। রংপুরের বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার জেলা প্রশাসক, পুলিশ সুপারদের বদলি ও বাধ্যতামূলক অবসরে পাঠানোর পর এবার রংপুরের ৭ থানার ওসিকে বদলি করা হলো। তবে পুলিশ প্রশাসনের মতে এসব বদলি স্বাভাবিক প্রক্রিয়ায় হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews