1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আর্জেন্টিনাকে রুখে দিতে প্রস্তুত মেক্সিকো - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আর্জেন্টিনাকে রুখে দিতে প্রস্তুত মেক্সিকো

  • প্রকাশিত : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৪৯০ 0 বার সংবাদি দেখেছে

মুরুর বুকে বিশ্বকাপের শুরুটা দুঃস্বপ্নের মতো হয়েছে আর্জেন্টিনার। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে পাত্তাই পায়নি লাতিন আমেরিকার দলটি। সৌদি আরবের পর আর্জেন্টিনাকে পরীক্ষা দিতে হবে মেক্সিকোর বিপক্ষে। আর্জেন্টিনা তারকা লিওনেল মেসির জাদু থামাতে প্রস্তুত আছে মেক্সিকানরা।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ‘সি’ গ্রুপের ম্যাচটি।

মাঠের লড়াই শুরুর আগে আর্জেন্টিনাকে নিয়ে নিজের লক্ষ্যের কথা শোনালেন মেক্সিকোর অভিজ্ঞ গোলরক্ষক গিয়েরমো ওচোয়া। বলেছেন, আমরা উঠে দাঁড়িয়ে লড়াই করতে প্রস্তুত। মেসির মধ্যে ওই জাদু আছে। মনে হবে সে কিছুই করছে না। কিন্তু পরের মুহূর্তেই সব কিছু ঠিক করে গোল দিয়ে দেবে। ম্যাচটি ভালো চ্যালেঞ্জ হতে চলেছে। মোটেও সহজ হবে না। মেসি ইতিহাস ও বিশ্বের সেরাদের একজন, যদি সেরা নাও হয়। তার বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে খেলার চেয়ে ভালো আর কী-ইবা হতে পারে।

তিনি আরও বলেন, আমি কখনও এটি বলতে পছন্দ করি না যে, এর বিপক্ষে খেলব না, ওর বিপক্ষে খেলব না কারণ তারা কঠিন। বরং আমি তাদের বিপক্ষে বিশ্বকাপে খেলতে চাই। আমি ভালো ম্যাচ খেলতে চাই এবং তাদের হারাতে চাই।

উল্লেখ্য, ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ মেক্সিকোর সাথে বাংলাদেশ সময় শনিবার রাত ১টায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচ আগামী ১ ডিসেম্বর পোল্যান্ডের বিপক্ষে খেলবেন মেসিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews