1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আল আকসা জামে মসজিদে প্রথম জুমা দোয়া -মোনাজাতে শেষ হলো উদ্বোধনী আয়োজন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আল আকসা জামে মসজিদে প্রথম জুমা দোয়া -মোনাজাতে শেষ হলো উদ্বোধনী আয়োজন

  • প্রকাশিত : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ২৬ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর এলাকায় ধর্মীয় কর্মকাণ্ডের নতুন পরিসর তৈরি হয়েছে। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নবনির্মিত আল আকসা জামে মসজিদে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে প্রথম জুমার নামাজ। জুমার নামাজের পর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে মসজিদটির নিয়মিত কার্যক্রমের সূচনা হয়। শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজকে কেন্দ্র করে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান মুকুল খান, সাবেক গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আবুল হোসেন মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরিফ, সদস্য সচিব মো. শফিকুর রহমান শরিফ স্বপন, আলহাজ মাওলানা আব্দুল বাতেন, মাওলানা আব্দুল হাকিম, গৌরনদী বন্দর সাব-রেজিস্টার জামে মসজিদের ইমাম ও খতিব এবং যুবদল নেতা মো. রিয়াজ ভূঁইয়া। মসজিদটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক মেয়র আলহাজ আলাউদ্দিন ভূঁইয়া ও জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া। উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে আল আকসা জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে মাওলানা মুফতি রুহুল আমিন ফরিদিকে দায়িত্ব দেওয়া হয়। তিনি এদিন জুমার খুতবা প্রদান করেন। জুমার নামাজ শেষে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং মসজিদের সার্বিক উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন গৌরনদী বন্দর থানা মাদ্রাসার মুহতামিম পীর সাহেব ক্বারী আব্দুল আজিজ। স্থানীয়দের উপস্থিতিতে আনুষ্ঠানিকতা শেষে আল আকসা জামে মসজিদটি উত্তর বিজয়পুর এলাকার মুসল্লিদের নিয়মিত নামাজ ও ধর্মীয় কার্যক্রমের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। নতুন এ মসজিদকে ঘিরে স্থানীয় মুসল্লিদের মধ্যে ধর্মীয় কার্যক্রম আরও বিস্তৃত হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews