1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আশুলিয়ায় কার্টনে মিলল নবজাতকের লাশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আশুলিয়ায় কার্টনে মিলল নবজাতকের লাশ

  • প্রকাশিত : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৮৬ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার, সাভার (ঢাকা) প্রতিনিধি // ঢাকার আশুলিয়ায় কার্টুন বাক্সের ভিতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার জামগড়া এলাকার আজিজিয়া মাদ্রাসার সামনে থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, সকালে মোটা কাগজের কার্টুনে ভিতরে এক নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়।

এবিষয়ে আশুলিয়া থানা উপপরিদর্শক (এসআই) শরিফ আহমেদ জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করা হয়েছে। সেই সাথে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews