1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আশুলিয়ায় কোটি টাকা মূল্যের তক্ষকসহ আটক ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

আশুলিয়ায় কোটি টাকা মূল্যের তক্ষকসহ আটক ২

  • প্রকাশিত : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৩ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার, সাভার (ঢাকা) প্রতিনিধি // সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করা একটি বিলুপ্তপ্রায় সরীসৃপ শ্রেণীর কথিত কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আয়নাল মার্কেট এলাকার তোফাজ্জল হোসেনের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আয়নাল মার্কেট এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে তোফাজ্জল হোসেন (৩৮) ও মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার বিনদগালা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. রেজাউল ইসলাম (৪৫)। তবে রেজাউল ওই এলাকায় একটি বাড়ি নির্মান করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি বিলুপ্তপ্রায় সরীসৃপ শ্রেণীর কথিত কোটি টাকা মূল্যের তক্ষক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আয়নাল মার্কেট এলাকায় কয়েকজন অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খাঁচার ভিতর বন্দী অবস্থায় একটি তক্ষকসহ তোফাজ্জল হোসেন ও রেজাউল ইসলাম নামের দুইজনকে আটক করা হয়। এদের মধ্যে তোফাজ্জল হোসেন তক্ষকটি বিক্রি ও রেজাউল ইসলাম ক্রয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন বলে জানা যায়। তবে তারা তক্ষকটি কোন এলাকা থেকে কিভাবে সংগ্রহ করেছে সে ব্যাপারে এখনও তথ্য পাওয়া যায় নি।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews