1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আশুলিয়ায় ট্রাকচাপায় নিহত ১, সড়ক অবরোধ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

আশুলিয়ায় ট্রাকচাপায় নিহত ১, সড়ক অবরোধ

  • প্রকাশিত : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৮১ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার, আশুলিয়া প্রতিনিধি (ঢাকা) // ঢাকার আশুলিয়ায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন রিকশার চালকসহ আরও এক যাত্রী।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে দুইজন যাত্রী নবীনগরের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক রিকশাটিকে চাপা দিলে রিকশার এক যাত্রী নিহত হন। এতে রিকশার আরও এক যাত্রীসহ দুইজন আহত হলে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ট্রাকটি আটক করে চালককে মারধর করেছে জনতা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বেলা ১২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে নেমে বিক্ষোভ করে উত্তেজিত জনতা। পরে দুপুর দেড়টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সাভার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করে চালককে আটক করা হয়েছে। সড়ক থেকে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এদিকে সাভারের গেন্ডা এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসচাপায় সাভার ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের মুন নামের এক শিক্ষার্থীর পা ভাঙার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত (দুপুর ২টা) ইতিহাস পরিবহনের ৯টি বাস আটক করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থী মুন ওই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

এ ব্যাপারে সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) আকবর আলী খান বলেন, সাভারের একটি কলেজের শিক্ষার্থীকে ইতিহাস পরিবহনের বাস চাপা দিলে ওই শিক্ষার্থীর পা ভেঙে যায়। পরে শিক্ষার্থীরা সড়কে নেমে ইতিহাস পরিবহনের কয়েকটি বাস আটক করে। খবর পেয়ে আমরা শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিয়েছি। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews