1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে পাঁচ মামলা, আটক ৪ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে পাঁচ মামলা, আটক ৪  

  • প্রকাশিত : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৬২ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার, আশুলিয়া প্রতিনিধি (ঢাকা) // শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেছেন, মজুরি বাড়ানোর দাবিতে ঢাকার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে পাঁচটি মামলায় চার জনকে আটক করা হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) সকাল ১১ টার দিকে এসব তথ্য জানিয়েছেন তিনি।

তিনি আরো বলেন, এ পর্যন্ত অসন্তোষের ঘটনায় পাঁচটি মামলা হয়েছে। আর এসব মামলা চার জনকে আটক করা হয়েছে। এসব মামলায় ১৬ জন এজাহার নামীয় ও বাকি সবাই অজ্ঞাতনামা আসামি। অজ্ঞাত কত জন আসামি রয়েছেন তা এখনো বলা যাচ্ছে না।

কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সে দিকে লক্ষ্য রেখে পুলিশ কাজ করছে বলেও জানান এই কর্মকর্তা।

তিনি আরও জানান, কিছু বন্ধ কারখানাগুলোতে শ্রমিকরা চলে যান এবং বিশৃঙ্খলা তৈরি করেন। এমন ১০০টির মতো কারখানা অনির্দিষ্ট কালের জন্য শ্রম আইনে ১৩ এর ১ ধারায় বন্ধ রয়েছে। তবে সাভার, আশুলিয়া ও ধামরাই মিলে এখানে এক হাজার ৭৯২টি কারখানার ভেতর ১৩০টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে কিছু কিছু কারখানা সাধারণ ছুটি ছিল এগুলো আগামীকাল খুলে দেবে।

তিন মামলায় অজ্ঞাত দেড় হাজার জন ও উসকানিদাতাদের আসামি করা হয়েছে বলে বাংলানিউজের কাছে তথ্য রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews