1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‍আ.লীগ নেতার নামে ‘চিরকুট’ লিখে ঠিকাদারের আত্মহত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

‍আ.লীগ নেতার নামে ‘চিরকুট’ লিখে ঠিকাদারের আত্মহত্যা

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১১৭ 0 বার সংবাদি দেখেছে
46

নিজস্ব প্রতিবেদক // ফরিদপুরে নুরুজ্জামান বুলবুল (৪৮) নামে এক ঠিকাদার ও ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ মে) বিকেল ৪টার দিকে সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের কৈজুরি গ্রামে পৈত্রিক বাসভবনের ২য় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

এসময় তার ওই কক্ষ থেকে মৃত্যুর আগে লিখে যাওয়া একাধিক চিরকুট উদ্ধার করা হয়। এর একটিতে লেখা ছিল- “বিল্লাল ভাই আমাকে আর বাঁচতে দিলেন না। ” ধারণা করা হচ্ছে- ব্যবসায়িক বিরোধ ও পারিবারিক ঝামেলার কারণে বুলবুল আত্মহত্যা করেছেন।

নিহত নুরুজ্জামান বুলবুল কৈজুরীর বাসিন্দা মরহুম মোজাফফর হোসেন রাঙা মিয়ার ছোট ছেলে। তার বাবা ফরিদপুরের মুন্সিবাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। রাঙা মিয়া চার বছর আগে মারা যান। এরপর গত বছর বুলবুলের মাও মারা যান। স্ত্রী ও ৩ মেয়ে রয়েছে বুলবুলের। তাদের নিয়ে কৈজুরিতে পৈত্রিক বাসভবনে বসবাস করতেন তিনি।

স্থানীয়রা জানান, নুরুজ্জামান বুলবুল রোববার দুপুরে তাদের তিনতলা বাসভবনের দোতলার ওই কক্ষটিতে প্রবেশ করেন। এরপর আর তার কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। এ অবস্থায় সোমবার বিকেলে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বুলবুলের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ওসি আরও বলেন, এটি আত্মহত্যা নাকি অন্যকিছু তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর জানা যাবে তার মৃত্যুর কারণ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews