1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন এনসিটিসি প্রধানের পদত্যাগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন এনসিটিসি প্রধানের পদত্যাগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৭৩ 0 বার সংবাদি দেখেছে

ইরানের সঙ্গে চলা যুদ্ধকে সমর্থন না দিয়ে নিজের দায়িত্ব থেকে সরে গেলেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টারের (এনসিটিসি) পরিচালক জো কেন্ট।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে দেওয়া পদত্যাগপত্রে তার সরে দাঁড়ানোর বিস্তর কারণ তুলে ধরেছেন তিনি।

কেন্ট লিখেছেন, তিনি এই যুদ্ধ কোনোভাবেই মানতে পারছেন না। ইরানকে তিনি যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি হিসেবেও দেখেন না। কেবল ইসরায়েল ও তাদের ‘লবির’ চাপেই যুক্তরাষ্ট্র এই যুদ্ধ জড়িয়েছে বলে তিনি মনে করছেন।

এনসিটিসি প্রধানের ভাষ্য, “ইরান আমাদের জাতির জন্য কোনো আসন্ন হুমকি ছিল না। এটি এখন স্পষ্ট যে, ইসরায়েল ও তাদের শক্তিশালী আমেরিকান লবির চাপের কারণেই আমরা এই যুদ্ধ শুরু করেছি।”

যুদ্ধে নিজের অভিজ্ঞতা ও প্রিয়তমা স্ত্রী বিয়োগের কথাও লিখেছেন কেন্ট। সে কারণে নিজের বিবেকপ্রসূত বিচারবুদ্ধি থেকেই পদত্যাগ সরে দাঁড়ানোর কথা বলছেন।

তিনি বলেন, তাই আমি পরবর্তী প্রজন্মকে এমন একটি যুদ্ধে লড়াই করতে আর মরতে পাঠানো সমর্থন করতে পারি না, যা আমেরিকান জনগণের কোনো উপকারে আসে না। অথবা প্রাণের বিনিময়েও যাকে ন্যায়সঙ্গত বলা যায় না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews