1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইলিশ ধরা বন্ধ, এখনও চাল পাননি ভোলার বেশিরভাগ জেলে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

ইলিশ ধরা বন্ধ, এখনও চাল পাননি ভোলার বেশিরভাগ জেলে

  • প্রকাশিত : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৮৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ইলিশ ধরায় নিষেধাজ্ঞার চারদিন পেরিয়ে গেলেও পুনর্বাসনের চাল পায়নি ভোলার সব জেলে। এতে অভাব-অনটন আর অনিশ্চয়তার মুখে পড়েছেন তারা। একদিকে ঋণের বোঝা অন্যদিকে পরিবারের সদস্যদের মুখে কীভাবে তিন বেলা খাবার তুলে দেবেন সে চিন্তায় দিশেহারা। এমন বাস্তবতার মুখে অনেক জেলেই আবার বাধ্য হয়ে পেটের টানে ইলিশ ধরতে গিয়ে জেল-জরিমানার মুখে পড়ছেন। এ অবস্থায় জেলেদের খাদ্য সহায়তার চাল দ্রুত বিতরণের দাবি তাদের।

ভোলার ধনিয়া, কাচিয়া, ইলিশা ও শিবপুর ইউনিয়নের বিভিন্ন ঘাট ঘুরে জেলেদের সঙ্গে কথা বলে এমন তথ্য মিলেছে। জানা গেছে- ২২ দিন মেঘনা-তেঁতুলিয়া নদীতে ইলিশ ধরা বন্ধ রয়েছে। আর তাই জেলেদের কেউ জাল বুনছেন কেউ বা জাল-নৌকা মেরামত করে সময় পার করছেন।

উপকূলের জেলেদের এমন কর্মব্যস্ততা থাকলেও তাদের চোখে-মুখে জীবিকা নিয়ে চরম দুশ্চিন্তা। কারণ মাছ ধরা বন্ধের পর পেরিয়ে গেছে চারদিন কিন্তু তারপরেও বেশিরভাগ জেলের হাতে পৌঁছায়নি পুনর্বাসনের চাল। আর তাই কীভাবে ঋণ পরিশোধ করবেন আর কীভাবে পরিবার পরিজন নিয়ে দিন কাটাবেন তা নিয়ে সংকটে পড়েছেন বেকার জেলেরা।

জেলে আব্দুল কুদদুস বলেন, দুই বছর আগে জেলে কার্ড করতে দিয়েছি, আজও হাতে পাইনি। তাই সরকারের চালও পাচ্ছি না। সোহাগ ও জসিম বলেন, মাছ ধরা বন্ধ, আমাদের আয় ইনকাম নেই, বেকার সময় কাটাচ্ছি, চারদিন গেলেও আমরা চাল পাইনি, কবে পাবো তাও জানি না। তুলাতলী এলাকার জেলে বশির মাঝি বলেন, আমাদের ইউনিয়নে অনেকে চাল পেয়েছে আবার অনেকে পায়নি, যারা পায়নি তারা অনেক কষ্টে আছেন।

ভোলার উপকূলের বিভিন্ন ঘাট ঘুরে দেখা গেছে, বেকার জেলেদের দুর্দিন। মাছ ধরা বন্ধ হওয়ায় উপার্জন বন্ধ হয়ে গিয়েছে আর তাই পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন অতিবাহিত করছেন তারা। এমন অবস্থায় জেলেরা দাবি তুলেছেন নিষেধাজ্ঞার ২২ দিন যদি এনজিও কিস্তি বন্ধ রাখা হতো তাহলে কিছুটা হলেও সংকট দূর হতো।

এদিকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়ার ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকায় নদীতে নামতে পারছেন না জেলেরা। অন্যদিকে মাছের ডিম ছাড়া নির্বিঘ্ন করতে প্রশাসনের চলছে কঠোর অভিযান। আর তাই মাছ ধরা থেকে বিরত থাকলেও অভাব ছাড়ছে না জেলেদের। তবে মৎস্য কর্মকর্তা বলছে খুব শিগগিরই চাল বিতরণ শেষ করবেন। এ ব্যাপারে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, আমাদের চাল বিতরণ কার্যক্রম চলমান আছে, আশা করি খুব দ্রুত সব ইউনিয়নে বিতরণ কার্যক্রম শেষ হবে।

ইলিশ সম্পদ রক্ষায় আমাদের নিয়মিত টহল চলছে, যারা আইন অমান্য করার চেষ্টা করছে তাদের আইনের আওতায় আনা হবে। এদিকে নিষেধাজ্ঞার পর এ পর্যন্ত ৫১টি অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জালসহ দুই জেলেকে জেল জরিমানা করা হয়েছে। ১৫ হাজার মিটার জাল ও ১৬০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। গত ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews