1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ অনুষ্ঠান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ অনুষ্ঠান

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৬৩ 0 বার সংবাদি দেখেছে

ভোলা প্রতিনিধি।।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা শাখার সভাপতি মুহাম্মাদ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে জেলা আমেলার পূর্নাঙ্গ কমিটির সফথ অনুষ্ঠান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি’)২৫ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় উকিল পাড়া আইসিএবি জেলা কার্যালয়ে

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলাম, দেশ ও মানবতার অতন্দ্র প্রহরী হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে প্রতিষ্ঠা করেন এদেশের লাখো কোটি মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার মরহুম ফজলুল করিম (রহ.)। তিনি ছাত্র সমাজকে আদর্শ ছাত্র তৈরির ফাউন্ডেশন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহযোগি গূরুত্বপূর্ণ সাংগঠন হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে ১৯৯১ সালে ২৩শে আগস্ট রোজ শুক্রবার প্রতিষ্ঠা করেন। তিনি এই কবুলিয়ত সংগঠনের স্লোগান দিয়েছিলেন” সাহাবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন”। আমরা যদি এই সাহাবাদের অনুসরণে জীবনকে গঠন গড়তে পারি তাহলেই এদেশকে নববী যুগের মত সোনালী শাসনব্যবস্থা “ইসলামী হুকুমত প্রতিষ্ঠা” করতে সক্ষম হব, ইনশাআল্লাহ।

 

তিনি আরো বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা দায়িত্বশীলের কেন্দ্র ও ঊর্ধ্বতন দায়িত্বশীলদের প্রতি আনুগত্যশীলতা রেখে দীন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে। আগামীতে এদেশকে নববী আদর্শের নেতৃত্ব তৈরি করতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর বিকল্প নেই। যারা এদেশকে বিদেশি হয়নাদের হাত থেকে রক্ষা করতে সবসময় সোচ্চার থাকবে। যাদের মাধ্যমে তৈরি হবে একটি আদর্শিক মজবুত ছাত্র সংগঠন। আশা করি, আমার প্রিয় সংগঠনটি জুলাই’২৪ গণঅভ্যুত্থানের যেভাবে অংশগ্রহণ করে শহীদ ও আন্দোলনে আহত হয়ে, দেশকে স্বৈরাচারমুক্ত করেছেন ঠিক সেই ভাবে আগামীতে এই নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ইসলাম, দেশ ও মানবতার অতন্দ্র প্রহরী হিসেবে দীন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে এগিয়ে যাবে।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এইচএম ইব্রাহিম আরিফ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সদ্য সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ আবু জাফর, সাবেক সভাপতি মাওলানা কামরুল ইসলাম সাবীব।

 

গত ১০ জানুয়ারি’২৫ জেলা সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাসির আহমেদ এর হাতে সভাপতি: মুহাম্মদ মাহমুদুল হাসান,সহ-সভাপতি: মুহাম্মদ হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক: মুহাম্মদ ইয়ামিন ইরফান শপথ পাঠ করেন।

 

নতুন দায়িত্বশীল হিসেবে সভাপতি এইচএম মাহমুদুল হাসান এর হাতে- সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ বাহারী,প্রশিক্ষণ সম্পাদক, মুহাম্মদ হোসাইন আহমেদ, দাওয়া সম্পাদক: হোসাইন আহমেদ শাহীন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক: সাকিব আহমেদ জোবায়ের, প্রকাশনা ও দপ্তর সম্পাদক: মুহাম্মদ মাহবুব আলম, অর্থ ও কল্যান সম্পাদক: মুহাম্মদ ইমরান হোসেন, বিশ্ববিদ্যালয় সম্পাদক: মুহাম্মদ মাইনুদ্দিন, ক‌ওমী মাদ্রাসা সম্পাদক: মুহাম্মদ জাহিদুল ইসলাম, আলীয়া মাদ্রাসা সম্পাদক: মুহাম্মাদ ফয়জুল্লাহ, স্কুল ও কলেজ সম্পাদক: সাইফ মুহাম্মদ সাগর, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: মুহাম্মদ এমদাদুল্লাহ সালেহী, কার্যনির্বাহী সদস্য-১- মুহাম্মদ আরাফাত সহ মোট ১৫ সদস্য জেলা মজলিসে আমেলার শপথ পাঠ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews