1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
উজিরপুরে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতিকে সংবর্ধনা, জনতার ঢল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশালে দেশীয় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের প্রধান স্ট্যালিন আটক বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সঙ্গে নরসুন্দর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ উজিরপুরে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতিকে সংবর্ধনা, জনতার ঢল গেইলের বিশ্ব রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ১৮৮ প্রিটোরিয়াসের শানায়া-নভ্যার সঙ্গে ছুটির মেজাজে অনন্যা পান্ডে, নজরকাড়া ছবি শেয়ার বরিশালে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০, ইয়াবা উদ্ধার বরিশালের মেয়ে ভারতবর্ষের প্রথম নারী চিকিৎসক ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ বরিশালে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ বরিশালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২১৯

উজিরপুরে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতিকে সংবর্ধনা, জনতার ঢল

  • প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৭ 0 বার সংবাদি দেখেছে

মোঃ এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি।।

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাওলাদার দীর্ঘদিন অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে নিজ এলাকায় ফিরেছেন। তাঁর নিজ ইউনিয়নে ফেরাকে কেন্দ্র করে গুঠিয়া বন্দরে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় গুঠিয়া বন্দরে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লাভলু চাপরাশী, বরিশাল জেলা জাসাসের সদস্য সচিব আহমেদুল কবির বিপ্লব মোল্লা, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ হানিফ হাওলাদার ও মোঃ নজরুল হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিচুর রহমান, গুঠিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান মিরাজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরদার মাইনুল ইসলাম, মহিলা দলের সভানেত্রী মোসাঃ আসমা খানম, কৃষক দলের আহ্বায়ক মোঃ মন্টু হাওলাদার, শ্রমিক দলের সিনিয়র সভাপতি মোঃ আনোয়ার হোসেন এবং ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ কায়েস খানসহ স্থানীয় নেতাকর্মীরা।

সংবর্ধনা অনুষ্ঠানে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাওলাদার বলেন, দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে নিজ ইউনিয়নে ফিরতে পেরে তিনি আনন্দিত। নেতাকর্মীরা তাঁকে যে ভালোবাসা ও সংবর্ধনা দিয়েছেন, তা তিনি কখনো ভুলবেন না। এ সময় তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

এদিকে শাহিন হাওলাদারের নিজ এলাকায় ফেরাকে কেন্দ্র করে গুঠিয়া বন্দরে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews