1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
উজিরপুরে পুত্রবধূ-শাশুড়িকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

উজিরপুরে পুত্রবধূ-শাশুড়িকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ 0 বার সংবাদি দেখেছে
2

স্টাফ রিপোর্টার।। বরিশাল উজিরপুর উপজেলার ধামরাইল গ্রামে জমির ধান কাটা কে কেন্দ্র করে পুত্রবধূ ও শাশুড়িকে এলোপাথাড়ি, পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। এ সময় তারা ঘর ভাঙচুর, নগদ ২০ হাজার ৫ শত টাকা, দুইটি স্বর্ণের চেইন ও ২ জোড়া কানের দুল সহ মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় পূর্ব ধামরাইলে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা মেহেদী হাসান সুফিয়ানের স্ত্রী সালমা বেগম (৩৫) ও তার শাশুড়ি আম্বিয়া বেগম (৮০)। বর্তমানে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত আম্বিয়া বলেন, আমার ৩৯ শতাংশ জমি পার্শ্ববর্তী মনির হোসেন গং দীর্ঘদিন ধরে নিজেদের জমি বলে দাবি করেন। এ ঘটনায় আমাদের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করে। আজ সেই মামলায় ঘরের সকল পুরুষ মানুষ আদালতে সাক্ষী দিতে যায়। আর সেই সুযোগে মনির হোসেন, মালেক সরদার,সাইদুর, রাজিব, রাজিয়া, ও কাজলসহ অজ্ঞাত ও আরো ৫-৭ জন। এ সময় আমি ও আমার পুত্রবধূ সালমা তাদেরকে বাধা প্রদান করলে তারা ধারালো ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমরা গুরুতর জখম হই। পরে আমাদেরকে উজুরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। এখান থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews