1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
উজিরপুরে সেনা অভিযানে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

উজিরপুরে সেনা অভিযানে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার

  • প্রকাশিত : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২১৪ 0 বার সংবাদি দেখেছে

দেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় সারাদেশে মোতায়েন রয়েছে।

১২ অক্টোবর ২০২৪ তারিখ ভোরে উজিরপুর আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ ইয়াসির আরাফাত কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনাকালে ওটরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড হতে মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করা হয়। তারা হচ্ছেন লিটন বেপারী (৩৮) ও মাহমুদা বেগম (৩০)। অভিযান পরিচালনাকালে তাদের নিকট হতে গাঁজাসহ মাদক চোরাচালানে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। এলাকার তরুণ যুবক-যুবতী হচ্ছে তাদের ব্যবসার প্রধান শিকার। নিজ বাড়ি হতে বহুদিন যাবৎ তারা এ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এছাড়াও একই এলাকা হতে গাঁজা সেবনরত ৪ যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তারের পর এলাকার মানুষজনের মধ্যে স্বস্তি বিরাজ করছে। পরবর্তীতে সকলকেই উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকের মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ ও তাদের এ অভিযান চলমান থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews